ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত। আজ রাত সাড়ে ৮টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথবাক্য পাঠ করাবেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান।


নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেবেন। ফ্রান্সের প্যারিস থেকে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে তিনি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।


অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১১ থেকে ১৫ হতে পারে বলে আলোচনা রয়েছে, যারা একই অনুষ্ঠানে শপথগ্রহণ করবেন। প্রায় চারশ অতিথির জন্য দরবার হলের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিকসহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেবেন।

ads
ads
ads

Our Facebook Page

↑